মছলন্দপুরে পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতি এক গৃহবধূ - The News Lion

মছলন্দপুরে পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতি এক গৃহবধূ

 


দি নিউজ লায়নঃ   পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতি হলেন মছলন্দপুরের এক গৃহবধূ।বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।ঘটনাটি ঘটেছে মছলন্দপুর তদন্ত কেন্দ্রের উত্তর বেতপুল এলাকায়।পুলিশ জানিয়েছে মৃতের নাম সাধনা মন্ডল(৩৮)। মৃতের বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে মৃতের স্বামীকে গ্রেপ্তার করেছে মছলন্দপুর ফাড়ির পুলিশ।ধৃতের বাম কার্তিক  মন্ডল।


পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গেছে উত্তর বেতপুলের বাসিন্দা কার্তিক মন্ডলের সাথে ১৭ বছর আগে বিয়ে হয়েছিল সাধনার। তাদের এক ছেলে এবং দুই মেয়েও আছে। কার্তিক রেলে হকারি করেন।সামান্য আয়ে সংসার চালাতেই তাদের হিমশিম অবস্থা। লটারির টিকিট কাটা এবং জুয়ার নেশাও ছিল তার।এর ফলে অশান্তি লেগেই ছিল।অভিযোগ টাকার টান পড়লেই বাড়িতে এসে স্ত্রীকে মারধর করত বলেই অভিযোগ কার্তিকের বিরুদ্ধে।একদিকে পারিবারিক অশান্তি,অন্যদিকে নেশারু স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন গৃহবধূ সাধনা মন্ডল।             মছলন্দপুর বিধানপল্লীর বাসিন্দা মৃতের  ভাই রবিন বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে সাধনা মন্ডলের স্বামী কার্তিক মণ্ডল (৩৮)কে পুলিশ গ্রেফতার করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.